• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে তালাবদ্ধ দোকান ভেঙে জুতা লুটের অভিযোগ ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি নেতা নছ মিয়া প্রধান’র শুভেচ্ছা শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩ শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ

ভালুকায় ছুরিকাঘাতে স্কুল ছাত্র গুরুতর আহত

রিপোটারের নাম / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ কোর্য়াটার চত্বরে গত মঙ্গলবার ২৮ জানুয়ারী রাতে ব্যাডমিন্টন খেলা দেখতে গিয়ে মো. ইশরাক শাওন ১২ নামের এক কিশোর স্কুল ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে।
আহত ওই কিশোরকে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গ্যাস লাইনমোড় এলাকার শামীম হোসেনের ছেলে। সে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানাযায়, ভালুকা পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের গ্যাস লাইনমোড় এলাকার শামীম আহাম্মেদের ছেলে মো. ইশরাক শাওন ঘটনার রাতে তার খালাতো ভাই প্রান্তের সাথে উপজেলার পরিষদ কোর্য়াটার চত্তরে মামা মো. শরিফুজ্জামন সুমনের ব্যাডমিন্টন খেলা দেখতে যায়। খেলা চলাকালে অপরিচিত কয়েকজন তরুন শাওনকে ডেকে নিয়ে তার উপর হামলা চালায়। একপর্যায়ে তার নাক-মুখ বরাবর ছুরি দিয়ে আঘাত করে এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শাওনের বাবা শামীম আহাম্মেদ জানান, বিভিন্ন বয়সের ১৬-১৭ জন তরুন তার ছেলের উপর হামলা করেছে ওদের ছুরির আঘাতে ছেলের নাক ও ঠুট কেটে গেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. শামছুল হুদা খান জানান, ঘটনাটি তার জানা নেই অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ