• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে উদ্ধার মদের বোতল নিয়ে রহস্য, ৪২ না ২৫ সংখ্যা নিয়ে ধোঁয়াশা তেলিহাটি ৭নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা, প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন শরিফুল ইসলাম সুখ-সমৃদ্ধির বার্তা নিয়ে ইউপি সদস্য শামীম আহমেদের ঈদ শুভেচ্ছা কালীগঞ্জে ৩শ দরিদ্র ও দুস্থ মানুষ পেলো কেকেএসের ঈদ উপহার পবিত্র ঈদুল ফিতরে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদের শুভেচ্ছা শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবিরের ঈদের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্নে মানবিক উদ্যোগ কালীগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের পাশে রোভার স্কাউট প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা – প্রতিমন্ত্রী টুকু ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তৎপর যুবদল নেতা আবু তাহের প্রধান গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী, শ্রীপুরে ঈদ উপহার বিতরণ

ভালুকায় মোটরসাইকেলের চাপায় বৃদ্ধা পথচারীর মৃত্যু

রিপোটারের নাম / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেলের চাপায় রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম জামিরদিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ