মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর :গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার সকালে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুমন মোল্লা, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী, উপজেলা বিআরডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ।
১০২ জন খামারির মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়। ৫১জন বকনা খামারী কে ৭৯.৬ কেজি এবং ৫১জন গরু মোটাতাজাকরণ খামারিকে ১১৯.৬কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়।