• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ  ভোট রাজনীতি ঈমান নয়-ইনসাফের কালীগঞ্জ চাই গাজীপুর-৩ আসনে ধানের শীষের গণসংযোগে কৃষকদল ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ঢাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন গ্রেপ্তার কালিয়াকৈরে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার বিশাল মিছিল অনুষ্ঠিত শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন  ভালুকায় ভোট কিনতে টাকা বিতরণ, বিএনপির সাবেক সম্পাদকসহ ছয়জনের ১৫ দিনের কারাদণ্ড মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিন-শাহ রিয়াজুল হান্নান  আমরা তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়বো-খায়রুল হাসান

ভোট রাজনীতি ঈমান নয়-ইনসাফের কালীগঞ্জ চাই

রিপোটারের নাম / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর: গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী এ.কে.এম ফজলুল হক মিলন বলেন, রাজনীতিকে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলা অনৈতিক ও বিপজ্জনক। তিনি বলেন, “ধানের শীষ কোনো জান্নাত-জাহান্নামের প্রতীক নয়-এটি মানুষের অধিকার ও উন্নয়নের রাজনৈতিক প্রতীক। ভোট দিলে কর্মসংস্থান বাড়বে, নারীদের এগিয়ে যাওয়ার পথ খুলবে, আর কালীগঞ্জ হবে ন্যায়ভিত্তিক সমাজের দৃষ্টান্ত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি এমন কালীগঞ্জ চাই, যেখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মুক্ত পাখির মতো নিরাপদে চলাফেরা করবে। ধর্মের নামে ভয় দেখিয়ে ভোট আদায় কোনো রাজনীতির ভাষা হতে পারে না। ঈমান হৃদয়ের বিষয়-ভোট নাগরিক দায়িত্ব।

এ সময় তিনি জাংগালিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণসহ অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে বলেন, চায়ের দোকানে বসা আমাদের মুরুব্বিরা যেন ধুলাবালিতে কষ্ট না পান-সেই ভাবনা থেকেই কাজগুলো করেছি। রাজনীতি মানে মানুষের দৈনন্দিন জীবনের মান উন্নয়ন।”

সভায় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ক.ম. মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফজলুল হক আখন্দ, গাজীপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শাহ মোতাশেম আজমল সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহম্মেদ নূহু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক হামিন ভুইয়া, ওয়ার্ড সভাপতি বেলায়েত হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইউনুছ খান, সদস্য সচিব শামীম ভুইয়া, যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি সাকিব ও সাধারণ সম্পাদক ইফতেখার আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি বলেন, দেশের মানুষ কর্মসংস্থান, ন্যায়বিচার ও সম্মানের রাজনীতি চায়। সেই রাজনীতির প্রতীক ধানের শীষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ