• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
গফরগাঁওয়ে লাইসেন্স ও অনিয়মে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভার সড়কের মোড়ে মোড়ে ময়লার ভাগাড় ,জনদুর্ভোগ চরমে মাওনা চৌরাস্তায় অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরের মৃতপ্রায় চৌক্কার খাল ফিরবে আগের রূপে-মন্ত্রীর আশ্বাস নগর উন্নয়নে নতুন দিগন্ত কালীগঞ্জ পৌরসভায় চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীপুরে পুলিশ উপর হামলা করে আসামী ছিনতাইয়ের চেষ্টা, ৬পুলিশ সদস্য আহত শ্রীপুরে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা না দিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ শ্রীপুরে কৃষক দলের নেতার নেতৃত্বে ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়াকৈরে  ইয়াবা সহ নারী গ্রেপ্তার

শ্রীপুরে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা না দিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ

রিপোটারের নাম / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করার পরও মামলা বা গ্রেফতার না দেখানোর অভিযোগ উঠেছে শ্রীপুর থানা পুলিশর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (দারগারাচালা মোড়) এলাকায় শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সেলিম আহমেদ দুইজনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
সেলিম আহমেদের দাবি, তিনি পুলিশকে খবর দিলে তিনজন এসআই ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিয়ে যান। তবে পরদিন ওই দুই মাদক কারবারিকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায় বলে অভিযোগ করেন তিনি।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মতিউর রহমান বলেন, আমাকে ফোনে জানানো হয়েছে মাদক সহ এক জনকে আটক করে রেখেছে স্থানীয় জনতা।আমি ঘটনা স্থলে গিয়ে কাওকে পাইনি পরিত্যক্ত  অবস্থায় ৩৪ পিস ইয়াবা পেয়েছি। উদ্ধারকৃত আলামত থানায় এনে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনাস্থল থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হলেও আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।
অন্যদিকে গাজীপুর জেলা পুলিশ সুপার  মো: শরিফ উদ্দিন বলেন, মাদকসহ কাউকে আটক করে পুলিশে দিলে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ