• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
গফরগাঁওয়ে লাইসেন্স ও অনিয়মে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভার সড়কের মোড়ে মোড়ে ময়লার ভাগাড় ,জনদুর্ভোগ চরমে মাওনা চৌরাস্তায় অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরের মৃতপ্রায় চৌক্কার খাল ফিরবে আগের রূপে-মন্ত্রীর আশ্বাস নগর উন্নয়নে নতুন দিগন্ত কালীগঞ্জ পৌরসভায় চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীপুরে পুলিশ উপর হামলা করে আসামী ছিনতাইয়ের চেষ্টা, ৬পুলিশ সদস্য আহত শ্রীপুরে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা না দিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ শ্রীপুরে কৃষক দলের নেতার নেতৃত্বে ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়াকৈরে  ইয়াবা সহ নারী গ্রেপ্তার

শ্রীপুরে পুলিশ উপর হামলা করে আসামী ছিনতাইয়ের চেষ্টা, ৬পুলিশ সদস্য আহত

রিপোটারের নাম / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর হামলা চালিয়ে অপহরণ মামলার আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে স্বজনেরা। আসামীর স্বজনদের হামলায় টাঙ্গাইল সদর থানা এবং শ্রীপুর থানা পুলিশের কমপক্ষে ৬ সদস্যের অধিক আহত হয়েছেন।
রোববার (২ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যের বিস্তারিত জানা যায়নি।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নিজমাওনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মনিরুজ্জামান (৪৭)তার ভাই আসাদ(৩০) মনিরুজ্জামানের ছেলে আদিল (১৯)।
 পুলিশ সূত্রে জানা যায় , টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার করতে টাঙ্গাইল সদর থানার ৬ সদস্যের একটি টিম শ্রীপুরে আসেন। এসময় তারা শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা চায়।
পরবর্তীতে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা পুলিশ নিজমাওনা গ্রামের আদিল ও তার বাবা মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে উঠানোর চেষ্টা করে।
এসময় তাদের স্বজনেরা ভুয়া পুলিশ ও ডাকাত আসছে বলে ডাক চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে রাস্তা অবরোধ করে পুলিশের উপর হামলা চালিয়ে মারধর শুরু করে হাতকড়া সহ দুই আসামিকে ছিনিয়ে নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে অভিযান পরিচালনা করে হাতকড়া সহ পালিয়ে যাওয়া দুজনকে ফের গ্রেপ্তার করে। তাৎক্ষণিকভাবে ৬জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত দুই নারীকেও আটক করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল  মোঃ মেরাজুল ইসলাম জানান, আসামী গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কম বেশি অনেক সদস্যই আহত হয়েছেন। এখন পর্যন্ত ৬পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। আহতর সংখ্যা আরো বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ