• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
গফরগাঁওয়ে লাইসেন্স ও অনিয়মে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভার সড়কের মোড়ে মোড়ে ময়লার ভাগাড় ,জনদুর্ভোগ চরমে মাওনা চৌরাস্তায় অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরের মৃতপ্রায় চৌক্কার খাল ফিরবে আগের রূপে-মন্ত্রীর আশ্বাস নগর উন্নয়নে নতুন দিগন্ত কালীগঞ্জ পৌরসভায় চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীপুরে পুলিশ উপর হামলা করে আসামী ছিনতাইয়ের চেষ্টা, ৬পুলিশ সদস্য আহত শ্রীপুরে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা না দিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ শ্রীপুরে কৃষক দলের নেতার নেতৃত্বে ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়াকৈরে  ইয়াবা সহ নারী গ্রেপ্তার

নগর উন্নয়নে নতুন দিগন্ত কালীগঞ্জ পৌরসভায় চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোটারের নাম / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় অবকাঠামোর উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার (২ মার্চ) দুপুরে পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

এ সময় তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌর এলাকার নাগরিকদের জীবনমান উন্নত করা সরকারের অগ্রাধিকার।

তিনি আরও জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা ও নগর সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ পৌরসভার প্রশাসক এ.টি.এম কামরুল ইসলাম।

তিনি বলেন, প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, বিএনপি নেতা সোলায়মান আলম, ফরিদ মৃধা, লুৎফর রহমান, ইব্রাহিম প্রধান, মনির উদ্দিন পাঠান মিঠু ছাড়াও স্থানীয় বিএনপি, অঙ্কুশ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসব উন্নয়ন কার্যক্রম কালীগঞ্জ পৌরসভার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ