• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত কালীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার তিন কালীগঞ্জে নকল ও মেয়াদোত্তীর্ণ স্পিট বিক্রির অভিযোগে এস.আর আটক, জরিমানা ৩০ হাজার টাকা

কালীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

রিপোটারের নাম / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জে দুটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকদের মধ্যে মেশিনের ফর্মা (ছাঁচ) তৈরি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হবি সিকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও দুইজন। ঘটনার পর পুলিশ ইকবাল সিকদার (৩৪) নামে এক যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এলাকার এবিএল গেটের সামনে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হবি সিকদার উপজেলার মধ্য খলাপাড়া গ্রামের মৃত তালেব আলী সিকদারের ছেলে। আহতরা হলেন খলাপাড়া গ্রামের নজরুল মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮) এবং একই গ্রামের ফজলুর রহমানের মেয়ে জেসমিন বেগম (৩০)। আটক ইকবাল সিকদার একই এলাকার রিপন সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং সিকদার ওয়ার্কশপের মালিকদের মধ্যে মেশিনের ফর্মা তৈরি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকজন ব্যক্তি ভাই ভাই ওয়ার্কশপের মালিক সজিব মোল্লাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তার চিৎকার শুনে ঘটনাস্থলের পাশে থাকা তার ফুপা হবি সিকদার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হবি সিকদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজিব মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে হবি সিকদারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া সজিব মোল্লা ও জেসমিন বেগম নামে আরও দুইজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। জেসমিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তবে সজিবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, এবিএল গেট এলাকায় দুই ওয়ার্কশপ মালিকের মধ্যে মেশিনের ফর্মা তৈরিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ