• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত কালীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার তিন

শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের পৈত্রিক জমি জোরপূর্বক দখল ও বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদিন।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার সিংদিঘি এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জয়নাল আবেদিন জানান, তার পিতা আফাজ উদ্দিনের মালিকানাধীন প্রায় ৫০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তাদের দখলে রয়েছে। সম্প্রতি একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে ওই জমি জোরপূর্বক দখল করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করেছে।
তিনি অভিযোগ করে বলেন, সফুর উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন ও তার ছেলে মনির হোসেন, সদর মিয়ার ছেলে আজিজ চৌধুরী, টুকু মিয়ার ছেলে সুজন মীর এবং বিল্লাল বেপারির ছেলে কামাল হোসেনসহ কয়েকজন মিলে তার জমি দখল করে নিয়েছেন।
ভুক্তভোগীর দাবি, জমি দখলের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে তাদের ঘেরাও করে এবং প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখান। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও বলেন, দখলদাররা জমির চারপাশে বাউন্ডারি নির্মাণ করে তাদের বাড়িতে প্রবেশের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে পরিবারের সদস্যরা, বিশেষ করে শিশু ও নারীরা বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পৈত্রিক জমি উদ্ধার করার দাবি জানান। একই সঙ্গে বসতভিটা ও চলাচলের রাস্তা রক্ষায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ