• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
সরকারি চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী

সরকারি চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রিপোটারের নাম / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বসতবাড়ীর একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

দ্রুত রাস্তা উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১১ মার্চ) বিকেল ৪টায় হোতাপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখত বক্তব্য পাঠ করেন ডাঃ সোহরাব হোসেন।তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা একটি চলাচলের রাস্তা ব্যবহার করে তাদের বসতবাড়ীতে যাতায়াত করে আসছিলেন। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ওই রাস্তা দখল করে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে তার পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

তিনি জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে যাতায়াত, অসুস্থ রোগী পরিবহন এবং শিশুদের স্কুলে যাতায়াতে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।

এদিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদর উদ্দিন শেখ জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে উল্লেখ করেন, বোকরান মনিপুর নয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পারিবারিক চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন তারা। কিন্তু স্থানীয় কিরণ শেখ ও মোস্তাফিজুর রহমান শেখসহ কয়েকজন ব্যক্তি ওই রাস্তা জবরদখলের চেষ্টা করছেন এবং সংস্কার করতে গেলেও বাধা দিচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়,  অভিযুক্তরা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন এবং প্রতিবাদ করলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এমনকি রাস্তা ব্যবহার করতে হলে এক লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দ্রুত ঘটনাটি তদন্ত করে রাস্তা দখলমুক্ত করা এবং নিরাপদে চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ