• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩ শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ সরকারি চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল

রিপোটারের নাম / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু-কে সংবর্ধনা দিয়েছে ভালুকা অনলাইন প্রেসক্লাব। একইসঙ্গে সংগঠনটির উদ্যোগে বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) উপজেলার সিটি গার্ডেন-২ মিলনায়তনে ভালুকা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভালুকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি।

ভালুকা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম খান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

এ সময় আরো বক্তব্য দেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, উসমান গণি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, মজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, যুবদল নেতা মিল্টন, স্বেচ্ছাসেবক দল নেতা কাজল, আনোয়ার উদ্দিন আহমেদসহ প্রেসক্লাবের সদস্যরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ