• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩ শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ সরকারি চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির

রিপোটারের নাম / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ঢাকা–ময়মনসিংহ জাতীয় মহাসড়কের ওপর গড়ে ওঠা মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের কারণে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় বাজারটির ইজারা কার্যক্রম স্থগিত বা বাতিলের দাবি জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস. এম. রফিকুল ইসলাম।

এ বিষয়ে গত ৮ মার্চ তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে একটি ডিও (ডেমি-অফিসিয়াল) পত্র পাঠান। পত্রে উল্লেখ করা হয়, শ্রীপুর পৌরসভার অধীনে মাওনা চৌরাস্তা এলাকায় মহাসড়কের উভয় পাশে অধিগ্রহণকৃত জমির ওপর অস্থায়ী বাজার বসিয়ে খাজনা আদায় করা হচ্ছে, যা মহাসড়কের স্বাভাবিক যান চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

সংসদ সদস্য জানান, বাজারটির কারণে প্রতিদিন মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও চালকদের ভোগান্তি বাড়ছে এবং শিল্পকারখানার রপ্তানিমুখী পণ্য সময়মতো পরিবহনেও বিঘ্ন ঘটছে। তাই জনদুর্ভোগ লাঘবে বাজারটির ইজারা কার্যক্রম স্থগিত বা বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনারের কাছে অনুরোধ জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ