• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩ শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ সরকারি চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড

রিপোটারের নাম / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর:গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে একজনকে জরিমানা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার ওই জরিমানা -দন্ডাদেশ দেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫ (১) ধারা উপজেলার উওর পাকুল্যা এলাকায় মাটি কাটার দায়ে ঐ এলাকার হেলাল উদ্দিনের ছেলে আতিকুর রহমান কে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অপর দিকে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের ভুঙ্গা বাড়ি এলাকার মনির গং এর মাটি কাটার স্থান থেকে দুই জনকে দন্ডপ্রাপ্ত দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নাজিরহাট এলাকার শহিদুল ইসলাম এর ছেলে মোঃ ফয়সাল আহমেদ ও ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়ার আলাল মিয়ার ছেলে সুমন মিয়াকে কারাদন্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, কৃষি জমির উর্বরতা রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান চালিয়ে একজন দু’লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে দুইজন কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ