• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩ শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ সরকারি চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোটারের নাম / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামিয়া আলাউদ্দিন কওমী মাদরাসার মুহতামিম মুফতী সফিউল্লাহ কাসেমী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বেপারী বাড়ী মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন, সরকার বাড়ী মাদরাসাতুল হিকমার মুহতামিম মাওলানা ইসহাক মাহমুদ কামালপুরী, হাফেজ আরিফুল ইসলাম এবং মাদ্রাসার শিক্ষক মাওলানা হেদায়েতুল্লাহ ও মাওলানা আলী হোসেন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকার বাড়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার, টেপিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার কাজল, সমাজসেবক হানিফ মাহমুদ শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকরা।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জহিরুল ইসলাম বলেন, “দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার সমন্বয়ের মাধ্যমে যোগ্য, আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন নারী শিক্ষার্থী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একটি সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজকে আলোকিত করতে। মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ১৪ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফে নতুন সবক গ্রহণ করে, যার সূচনা করেন মুফতী সফিউল্লাহ কাসেমী। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, গজল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা প্রতিযোগিতা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ