• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে তালাবদ্ধ দোকান ভেঙে জুতা লুটের অভিযোগ ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি নেতা নছ মিয়া প্রধান’র শুভেচ্ছা শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩ শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ

ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি নেতা নছ মিয়া প্রধান’র শুভেচ্ছা

রিপোটারের নাম / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ নছ মিয়া প্রধান উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকেও সকল শ্রেণি-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানান।
নছ মিয়া প্রধান বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। আমি আশা করি এই ঈদ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের অন্যতম অঙ্গীকার। আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।
দেশবাসীর অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার মাধ্যমে আমরা যেন ঈদের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি।
এ সময় তিনি শ্রীপুর পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ