• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে উদ্ধার মদের বোতল নিয়ে রহস্য, ৪২ না ২৫ সংখ্যা নিয়ে ধোঁয়াশা তেলিহাটি ৭নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা, প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন শরিফুল ইসলাম সুখ-সমৃদ্ধির বার্তা নিয়ে ইউপি সদস্য শামীম আহমেদের ঈদ শুভেচ্ছা কালীগঞ্জে ৩শ দরিদ্র ও দুস্থ মানুষ পেলো কেকেএসের ঈদ উপহার পবিত্র ঈদুল ফিতরে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদের শুভেচ্ছা শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবিরের ঈদের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্নে মানবিক উদ্যোগ কালীগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের পাশে রোভার স্কাউট প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা – প্রতিমন্ত্রী টুকু ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তৎপর যুবদল নেতা আবু তাহের প্রধান গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী, শ্রীপুরে ঈদ উপহার বিতরণ

সুখ-সমৃদ্ধির বার্তা নিয়ে ইউপি সদস্য শামীম আহমেদের ঈদ শুভেচ্ছা

রিপোটারের নাম / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শামীম আহমেদ এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সুখ, শান্তি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
শামীম আহমেদ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।
শেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ শান্তি ও কল্যাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ