• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে উদ্ধার মদের বোতল নিয়ে রহস্য, ৪২ না ২৫ সংখ্যা নিয়ে ধোঁয়াশা তেলিহাটি ৭নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা, প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন শরিফুল ইসলাম সুখ-সমৃদ্ধির বার্তা নিয়ে ইউপি সদস্য শামীম আহমেদের ঈদ শুভেচ্ছা কালীগঞ্জে ৩শ দরিদ্র ও দুস্থ মানুষ পেলো কেকেএসের ঈদ উপহার পবিত্র ঈদুল ফিতরে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদের শুভেচ্ছা শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবিরের ঈদের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্নে মানবিক উদ্যোগ কালীগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের পাশে রোভার স্কাউট প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা – প্রতিমন্ত্রী টুকু ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তৎপর যুবদল নেতা আবু তাহের প্রধান গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী, শ্রীপুরে ঈদ উপহার বিতরণ

কালীগঞ্জে ৩শ দরিদ্র ও দুস্থ মানুষ পেলো কেকেএসের ঈদ উপহার

রিপোটারের নাম / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কালীগঞ্জ কল্যাণ সংস্থা। এই উপলক্ষে বুধবার (১৮ মার্চ) সকালে সংস্থার নিজ কার্যালয়ে স্থানীয় ৩শ দরিদ্র ও দুস্থ মানুষকে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাড. মু. আতিকুর রহমান ভূঞা, সহ সভাপতি নূর আক্তার, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ অ্যাড. রাশিদুল হাসান রুবেল, নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী রুমান, মো. আক্তারুজ্জামান, সদস্য সৈয়দা পারভীন রত্না সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংস্থার নেতৃবৃন্দ।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ