• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের মৃত্যু ভালুকায় অগ্নিকাণ্ডে চারটি রুম পুড়ে ছাই শ্রীপুরে ব্যবসায়ী অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার,আটক- ২ শ্রীপুরে উদ্ধার মদের বোতল নিয়ে রহস্য, ৪২ না ২৫ সংখ্যা নিয়ে ধোঁয়াশা তেলিহাটি ৭নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা, প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন শরিফুল ইসলাম সুখ-সমৃদ্ধির বার্তা নিয়ে ইউপি সদস্য শামীম আহমেদের ঈদ শুভেচ্ছা কালীগঞ্জে ৩শ দরিদ্র ও দুস্থ মানুষ পেলো কেকেএসের ঈদ উপহার পবিত্র ঈদুল ফিতরে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদের শুভেচ্ছা শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবিরের ঈদের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্নে মানবিক উদ্যোগ কালীগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের পাশে রোভার স্কাউট

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের মৃত্যু

রিপোটারের নাম / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"brushes":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ জাকির হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার(২১ মার্চ) ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জাকির হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি পাগলা থানার মুখী স্কুল বাজারে একটি কসমেটিক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এর আগে বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় একটি বহুতল ভবনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে জাকিরসহ তিনজন দগ্ধ হন। আহত অন্যরা হলেন,রবিউল ইসলাম (২৫) ও ইয়াসিন (৩৭)। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এরমধ্যে গত (১৪ মার্চ) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়।ইয়াসিন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের আলী হোসাইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর আগুন দ্রুত ভবনের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় ঈদ উপলক্ষে এলাকায় প্রচুর লোকসমাগম থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ