• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের মৃত্যু ভালুকায় অগ্নিকাণ্ডে চারটি রুম পুড়ে ছাই শ্রীপুরে ব্যবসায়ী অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার,আটক- ২ শ্রীপুরে উদ্ধার মদের বোতল নিয়ে রহস্য, ৪২ না ২৫ সংখ্যা নিয়ে ধোঁয়াশা তেলিহাটি ৭নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা, প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন শরিফুল ইসলাম সুখ-সমৃদ্ধির বার্তা নিয়ে ইউপি সদস্য শামীম আহমেদের ঈদ শুভেচ্ছা কালীগঞ্জে ৩শ দরিদ্র ও দুস্থ মানুষ পেলো কেকেএসের ঈদ উপহার পবিত্র ঈদুল ফিতরে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদের শুভেচ্ছা শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবিরের ঈদের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্নে মানবিক উদ্যোগ কালীগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের পাশে রোভার স্কাউট

ভালুকায় অগ্নিকাণ্ডে চারটি রুম পুড়ে ছাই

রিপোটারের নাম / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের কাঠালী এলাকায় ফজলুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি রুমে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের আগ মুহূর্তে একটি রুমে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ডাক-চিৎকার শুরু করেন। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাড়ির মালিক ফজলুল হক জানান, আমি গ্রামের বাড়িতে ছিলাম। ভাড়াটিয়ারা ফোনে জানালে আমি পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সাথে কথা বলি। এখানে ভাড়াটিয়ারা থাকতো। ভাড়াটিয়াদের সকল কিছু পুড়ে গেছে। একজন কাপড় ব্যবসায়ী থাকতো। তার সকল মালামাল পুড়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাড়াটিয়া মো. রুকন মিয়া বলেন, এক রুমে আমার ভাগ্নি থাকতো। সন্ধ্যার আগেও সব ঠিকঠাক ছিলো। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। সঠিক কোনো কিছু বলতে পারছি না।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ