• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কা: পুলিশ কনস্টেবলের পা গুরুতর জখম, চালক পলাতক শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের দাফন সম্পন্ন, মৃতের সংখ্যা বেড়ে ২ শ্রীপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের মৃত্যু ভালুকায় অগ্নিকাণ্ডে চারটি রুম পুড়ে ছাই শ্রীপুরে ব্যবসায়ী অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার,আটক- ২ শ্রীপুরে উদ্ধার মদের বোতল নিয়ে রহস্য, ৪২ না ২৫ সংখ্যা নিয়ে ধোঁয়াশা তেলিহাটি ৭নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা, প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন শরিফুল ইসলাম সুখ-সমৃদ্ধির বার্তা নিয়ে ইউপি সদস্য শামীম আহমেদের ঈদ শুভেচ্ছা কালীগঞ্জে ৩শ দরিদ্র ও দুস্থ মানুষ পেলো কেকেএসের ঈদ উপহার

কালীগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কা: পুলিশ কনস্টেবলের পা গুরুতর জখম, চালক পলাতক

রিপোটারের নাম / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তাঁর ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকদের প্রাথমিক ধারণা।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য মো. নাজমুল হোসেন (৩২) কালীগঞ্জ থানায় কর্মরত এবং দায়িত্ব পালনকালে পুলিশ ভ্যান চালাতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতভর টহল ডিউটি শেষে সকালে থানায় ফেরেন নাজমুল। পরে তিনি বুঝতে পারেন, তাঁর মানিব্যাগটি সঙ্গে নেই। সেটি খুঁজতে মোটরসাইকেলে করে পুনরায় নলছাটা এলাকায় যান। এ সময় দ্রুতগতির একটি এনা পরিবহনের বাস হঠাৎ তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ডান পায়ের হাড় ভেঙে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে; বিস্তারিত অবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও সেটি শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ