• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪  শ্রীপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত- ৩ প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৩ ভালুকায় অবৈধভাবে গাছ কাটার সময় টমটমসহ আটক ১ কালীগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কা: পুলিশ কনস্টেবলের পা গুরুতর জখম, চালক পলাতক ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে -লায়ন গনি মিয়া বাবুল শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের দাফন সম্পন্ন, মৃতের সংখ্যা বেড়ে ২ শ্রীপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

শ্রীপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৩

রিপোটারের নাম / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে এলাকায় মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার সঙ্গে শত্রুতা শুরু করে এবং বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

ভুক্তভোগীর অভিযোগ, বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মসজিদ থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের বাড়ির সামনে পৌঁছালে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তা মাথার পরিবর্তে মুখে লেগে তিনি রক্তাক্ত জখম হন।
তার চিৎকারে বড় ভাই নুরু উদ্দিন ও চাচাতো ভাই হালিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নিজাম উদ্দিন বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হল, উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া এলাকার জাহিদ( ১৮), মাসুম (২২), জাহিদুল (১৯) সোহেল (২২) সোহাগ (১৯),জহিরুল ইসলাম (২০)।

এ বিষয়ে অভিযুক্ত মাসুম মাদক সেবনের কথা অস্বীকার করে বলেন, কয়েকদিন আগে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে আজকে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। আমরাও থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান,এ ঘটনায় উভয় পক্ষ থেকে দুটি পৃথক অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ