• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪  শ্রীপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত- ৩ প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৩ ভালুকায় অবৈধভাবে গাছ কাটার সময় টমটমসহ আটক ১ কালীগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কা: পুলিশ কনস্টেবলের পা গুরুতর জখম, চালক পলাতক ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে -লায়ন গনি মিয়া বাবুল শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের দাফন সম্পন্ন, মৃতের সংখ্যা বেড়ে ২ শ্রীপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

শ্রীপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে এমসি বাজার এলাকায় গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য ও শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম সরকারের নিজ বাড়ির আঙিনায় এ মিলনমেলার আয়োজন করা হয়।
পবিত্র ঈদুল ফিতর পরবর্তী এ পুনর্মিলনীতে শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস এম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের নেতা জালাল শিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম সরকার আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ ঘোষণাকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা বলেন, তার নেতৃত্বে শ্রীপুরে শ্রমিক দল আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত হয়েছে।
বক্তারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের কার্যকরী সদস্য সাঈদ খোকা, জেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আকন্দ ও নজরুল ইসলাম, বরমী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাকিল আহমেদ কাজল, শ্রীপুর পৌর শ্রমিক নেতা মজনু ফকির, বরমী ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, বরমী ইউনিয়ন বিএনপি নেতা মতলব হোসেন, গাজীপুর ইউনিয়ন শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরমী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাদল, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খলিল আহমেদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সভাপতি স্বপন মাহমুদ, আশরাফুল ইসলাম ও মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ