শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
রিপোটারের নাম
/ ৬
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
এই সংবাদটি শেয়ার করুনঃ
শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শ্রীপুরের স্মৃতিসৌধ ৭১-এ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরাঙ্গনাদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম।
এছাড়া, দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংসদ সদস্যের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।