• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের পুষ্পস্তবক অর্পণ, প্রশাসনের ভূমিকা প্রশ্নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কালীগঞ্জে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪  শ্রীপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত- ৩ প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৩ ভালুকায় অবৈধভাবে গাছ কাটার সময় টমটমসহ আটক ১ কালীগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কা: পুলিশ কনস্টেবলের পা গুরুতর জখম, চালক পলাতক ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে -লায়ন গনি মিয়া বাবুল

কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের পুষ্পস্তবক অর্পণ, প্রশাসনের ভূমিকা প্রশ্নে

রিপোটারের নাম / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।

এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে গোলাম নবী উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত স্মৃতিসৌধে ধানের শীষের প্রতীকের নব নির্বাচিত সাংসদ মেয়র মুজিবুর রহমান ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কালিয়াকৈর উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন পেশা দেবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপরে যথারীতি কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন রকমের ডিসপ্লে প্রদর্শিত হয়। এরই মধ্যে সুযোগ বুঝে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে।

এমন নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েও কিভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন সেই বিষয়টি নিয়ে নানা মহলে গুঞ্জন চলছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন,খুব সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্মৃতিসৌধ এলাকা সহ আশেপাশের এলাকায় ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখন কিভাবে স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করল তিনি তা খতিয়ে দেখবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ