• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের পুষ্পস্তবক অর্পণ, প্রশাসনের ভূমিকা প্রশ্নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কালীগঞ্জে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪  শ্রীপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত- ৩ প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৩ ভালুকায় অবৈধভাবে গাছ কাটার সময় টমটমসহ আটক ১ কালীগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কা: পুলিশ কনস্টেবলের পা গুরুতর জখম, চালক পলাতক ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে -লায়ন গনি মিয়া বাবুল

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কালীগঞ্জে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

রিপোটারের নাম / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক আইনে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয়।

অভিযানে তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম এলাকার ওসমান আলীর ছেলে রুহল আমিন (৩৫) এবং একই গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে ফখরুল ইসলামকে (৩৪) দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাদের প্রত্যেককে ১ (এক) মাস করে বিনা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত কালের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান, বেঞ্চ সহকারী সামসুন নাহার সিমু ও আনসার সদস্যবৃন্দ।

ভ্রাম্যমান আদালতের বিচার জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ