• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর -১ আসনে ধানের শীষ বিজয়ী হওয়ায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন ও সংবর্ধনা শ্রীপুরে ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রিতে জরিমানা কালীগঞ্জে রান্নাঘরের মেঝের নিচে ২০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক শ্রীপুর পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ২ কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের পুষ্পস্তবক অর্পণ, প্রশাসনের ভূমিকা প্রশ্নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কালীগঞ্জে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪  শ্রীপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

শ্রীপুর পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী- অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রীপুর পৌর আমির ডাঃ মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে ও পৌর সাধারণ সম্পাদক আবুল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি তাঁর বক্তব্যে ঈদের শিক্ষা সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলাম,এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু সৌজন্য সাক্ষাতের অনুষ্ঠান নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সংগঠনের আদর্শ প্রচার এবং সামাজিক সম্প্রীতি জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

ডাঃ মোঃ আনিসুজ্জামান সভাপতির বক্তব্যে তিনি উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজের বিশিষ্টজন, নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ