• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর -১ আসনে ধানের শীষ বিজয়ী হওয়ায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন ও সংবর্ধনা শ্রীপুরে ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রিতে জরিমানা কালীগঞ্জে রান্নাঘরের মেঝের নিচে ২০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক শ্রীপুর পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ২ কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের পুষ্পস্তবক অর্পণ, প্রশাসনের ভূমিকা প্রশ্নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কালীগঞ্জে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪  শ্রীপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

শ্রীপুরে ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রিতে জরিমানা

রিপোটারের নাম / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আশরাফুল ইসলাম , শ্রীপুর (গাজীপুর):গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। তাৎক্ষণিক প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম  অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার জৈনা বাজার, গিলারচলা, এমসি বাজার, মাস্টারবাড়ী ও পৌরসভার মোট ৯টি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ এবং ক্রয়-বিক্রয় কার্যক্রম পর্যালোচনা করা হয়।
এ সময় খোলা বাজারে অবৈধ মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ