• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফিলিং স্টেশনে তেল নিতে ৫ কিলোমিটার যানজট চরম ভোগান্তি জনসাধারণের  ​ শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা, জরিমানা গাজীপুর -১ আসনে ধানের শীষ বিজয়ী হওয়ায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন ও সংবর্ধনা শ্রীপুরে ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রিতে জরিমানা কালীগঞ্জে রান্নাঘরের মেঝের নিচে ২০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক শ্রীপুর পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ২ কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের পুষ্পস্তবক অর্পণ, প্রশাসনের ভূমিকা প্রশ্নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কালীগঞ্জে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪ 

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা, জরিমানা

রিপোটারের নাম / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে একটি হাসপাতাল সিলগালা এবং একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

এসময় জহির ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি এবং বিভিন্ন যন্ত্রপাতিতে ত্রুটি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে অভিযানের খবর পেয়ে মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টারের চিকিৎসক, কর্মচারী ও অন্যান্য স্টাফ দ্রুত হাসপাতালের লাইট-ফ্যান বন্ধ করে প্রতিষ্ঠানটি ছেড়ে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।

অভিযানটি পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ