• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

কালীগঞ্জে অনুমোদনহীন খাদ্য কারখানা সিলগালা, জরিমানা ২ লাখ টাকা

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘আবদুল্লাহ অ্যাগ্রো ফুড প্রডাক্ট’ নামে একটি খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১০ মে) মধ্যরাতে গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-১-এর পূর্বাচল সিপিসি-৩ এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনুমোদনবিহীন ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ ছিল। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করা হয়।
র‌্যাব-১-এর পূর্বাচল সিপিসি-৩-এর মেজর রবিউল আলম এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. খাদেমুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা