• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চান বিএনপি নেতা নুরুল আমীন আকন্দ তরুণ নেতৃত্বে বদলে যেতে পারে শ্রীপুর পৌরসভা, মেয়র পদে আসতে চান নাসিম মন্ডল শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি: নাজমুল হক সুমন বেপারীর ঈদের শুভেচ্ছা ও কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার আহ্বান শ্রীপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শরীফ সরকারের ঈদের শুভেচ্ছা ও পরিচ্ছন্নতার আহ্বান ঈদের শুভেচ্ছার পাশাপাশি পরিচ্ছন্ন শহর গড়ার আহ্বান মেয়র প্রার্থী বিল্লাল বেপারীর একটু বৃষ্টিতেই মাওনা চৌরাস্তায় হাঁটু পানি, চরম দুর্ভোগে জনজীবন সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম:লায়ন মোঃ গনি মিয়া বাবুল ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন শ্রীপুরে সাড়ে ৩ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের অবস্থান

শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি: নাজমুল হক সুমন বেপারীর ঈদের শুভেচ্ছা ও কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার আহ্বান

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. নাজমুল হক সুমন বেপারী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির অন্যতম শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।

তিনি বলেন, ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি ঈদের সময় পরিবেশের ভারসাম্য ও জনস্বাস্থ্যের বিষয়েও সবাইকে সমানভাবে সচেতন থাকতে হবে।

বিশেষ করে কুরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণ ও নির্ধারিত স্থানে ফেলার জন্য তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কুরবানির পর পশুর রক্ত, চামড়ার উচ্ছিষ্ট ও অন্যান্য বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগবালাইয়ের আশঙ্কা তৈরি হয়। তাই নিজেদের বাসা-বাড়ি, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

ইঞ্জি. নাজমুল হক সুমন বেপারী আরও বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই ঈদের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়।”

তিনি কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করারও আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবাইকে পলিথিন, নালা-নর্দমা ও খোলা স্থানে বর্জ্য না ফেলার অনুরোধ জানান।

সবশেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা