• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline
কালিহাতীতে যমুনা নদীতে প্রাণ গেল স্কুলছাত্রের, ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক শ্রীপুরে শ্রমিক অসন্তোষে ফের উত্তেজনা নিহত শ্রমিক লিজার মিলাদে পুলিশের গুলির অভিযোগ, আহত ১২ পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা

শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চান বিএনপি নেতা নুরুল আমীন আকন্দ

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় গণমানুষের পরিচিত মুখ মোঃ নুরুল আমীন আকন্দ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এই নেতা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নুরুল আমীন আকন্দ বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “তেলিহাটি ইউনিয়নের উন্নয়নে এখনো অনেক কাজ বাকি রয়েছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, সুপেয় পানি, শিক্ষাব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।”

তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা নূরুল আমীন আকন্দ স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা-সংকট সমাধানে ভূমিকা রাখছেন বলে এলাকাবাসী জানান। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।

ঈদকে সামনে রেখে তিনি কুরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “কুরবানির পর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। যেখানে-সেখানে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করা উচিত নয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করা হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নূরুল আমীন আকন্দের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতিকে ঘিরে স্থানীয় রাজনীতিতেও তাকে নিয়ে আলোচনা বাড়ছে।

সবশেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা