• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

মানসম্মত শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শ্রীপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমাবেশ

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সফলভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে উপজেলার কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবুল হোসাইন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা মো. জাহাঙ্গীর কবির।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। সেই লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জন্য শিক্ষক সমাজের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি অপরিহার্য।

সমাবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের প্রস্তুতি, পরীক্ষায় অধিকসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা