• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কারখানার দূষিত পানি খেয়ে দের শতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ ঘোষণা  আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস: লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক লাখ পিস ইয়াবা আত্মসাতের অভিযোগে  ওসি আফতাব প্রত্যাহার শ্রীপুরে দেবে গেছে ৩৮ বছরের পুরোনো সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ, নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল অটোরিকশা চালকের, দুই সহযোগী জনতার হাতে আটক প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শ্রীপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু শ্রীপুরে কারখানার বিষাক্ত পানির বিরুদ্ধে মানববন্ধন, কৃষিজমি রক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ কালীগঞ্জে শুরু সপ্তাহব্যাপী পৌরকর মেলা

কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ও এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে, কালিয়াকৈর উপজেলা পরিষদ হল রুমে কালিয়াকৈর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে বক্তৃতা করেন, গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ অফিসার ড. মোঃ আব্দুল্লাহ -আল ফারুক, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃমিজানুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাবিহা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম মোস্তফা,আতিক আহম্মেদ ফাত্তাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ পার্টনার কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক কৃষাণীবৃন্দ।

পার্টনার কংগ্রেস উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা, আইপিএম কর্নার, প্ল্যান্ট ডক্টরস ক্লিনিক, জিএপির ফসল সমুহ, জিএপি সার্টিফিকেট প্রসেস বুথ বিষয়ক স্টল প্রদর্শন করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা