শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার রহমতপুর বাঘমারা এলাকার জামিয়াতুল আতফাল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব কাজী মইনুদ্দীন আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খোকন প্রধান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. টিপু সুলতান, সাবেক ছাত্রনেতা এস এম জাবেদ, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামরুল মণ্ডল ও যুবদল নেতা জহির খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক, চুরি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার অপরাধপ্রবণতা কমাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
সভা শেষে এলাকার মাদক ও অপরাধ প্রতিরোধ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বাড়বে এবং অপরাধমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।