
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়া মাহমুদুল হক দীপুর স্মরণে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি বিকেলে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাপাসিয়া একাদশ ফুটবল দল বনাম প্রহলাদপুর ফুটবল একাদশ দলে ফাইনাল ফুটবল খেলা হয়।
মাহমুদুল হক খান মাসুদের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড,মো: আমানত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম দ্বীপ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদকজাকির হোসেন দর্জি বকুল, কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব, আ’লীগ নেতা রুহুল আমিন, শিক্ষক নেতা আশরাফুল আলম খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । খেলায় প্রহলাদপুর একাদশ ফুটবল দলকে ২- ১ গলে পরাজিত করে কাপাসিয়া ফুটবল একাদশ দল চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।