• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ উপলক্ষে কালিয়াকৈর অতিক্রম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারান্ড ভালুকায় মাটি কেটে গভীর গর্ত করার অভিযোগ শ্রীপুরে মোবাইল না দেওয়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহন, মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ কাপাসিয়ায় একসঙ্গে ৫ নবজাতকের জন্ম দিলেন মাসুমা আক্তার নামে এক গৃহবধূ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৫

বড়াইগ্রামে পাঁচবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়ক উদ্বোধন

রিপোটারের নাম / ৬৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

আব্দুল হামিদ, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কের এইচবিবি কাজের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদের পক্ষ থেকে কয়েন -জোনাইল রোড হতে স্কুল পর্যন্ত ১৫০মিটার এই কাজের বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী উক্ত বিদ্যালয়ের নবনির্মিত সংযোগ সড়কটির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির সংযোগ সড়কটি বেহাল অবস্থায় থাকায় বিদ্যালয়ের ছাত্রীরা বর্ষাকালে স্কুলে প্রবেশের সময় পায়ের জুতা খুলে কাদামাটি মেখে স্কুলে যেতে হতো।সংযোগ সড়ক নির্মাণের ফলে এখন থেকে তারা সহজেই স্কুলে প্রবেশ করতে পারবে।এ সময় তিনি আরো বলেন এবছর বিদ্যালয়টি অনেক ভাল ফলাফল করেছে তাই এই ধারাবাহিকতা ধরে রাখতে করোনাকালীন সময়ে সফটওয়্যার এর মাধ্যমে ছাত্রীদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করলে তারা উপকৃত হবে। অনলাইনে ক্লাস শুরু করতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা মোসাম্মৎ তহুরা খাতুন, সহকারী শিক্ষক এবং বড়াইগ্রাম উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুট্টো প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ