• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ সরকারি চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা

কালীগঞ্জে পালিত হয়েছে কৃষক মাঠ দিবস 

রিপোটারের নাম / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক (সূর্যমুখী-আউশ-রোপাআমন) বাস্তবায়িত প্রদর্শনীর মাঠদিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৯ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীজ প্রত্যয়ন এজেন্সীর গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ আশীষ কুমার কর।

 

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে কৃষক কামাল হোসেনের হাতে স্থানীয় কৃষকদের জন্য বিনামূল্যে একটি সূর্যমুখী মারাই মেশিন প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ