• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে মোবারক হোসেন শ্যামলের ঈদুল ফিতরের শুভেচ্ছা  শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে তালাবদ্ধ দোকান ভেঙে জুতা লুটের অভিযোগ ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি নেতা নছ মিয়া প্রধান’র শুভেচ্ছা শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩

শ্রীপুর থেকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ওরস উপলক্ষে তবারকের জন্য অর্ধশতাধিক গরু প্রেরণ

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

আয়রাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) :গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পবিত্র ওরস মাহফিল উপলক্ষে পাঠানো হচ্ছে  অর্ধশতাধিক গরু।
উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দ স্বেচ্ছায় এসব গরু একত্রিত করে ফরিদপুর জেলার আটরশি অবস্থিত ঐতিহ্যবাহী দরবার শরীফে নিয়ে যাবেন।
ওরস মাহফিল উপলক্ষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দরবার শরীফের খাদেম ও আগত লাখো আশেক-ভক্তদের মাঝে তবারক বিতরণের উদ্দেশ্যে এসব গরু পাঠানো হচ্ছে বলে জানান আয়োজকরা।
ভক্তদের সম্মিলিত উদ্যোগ ও ধর্মীয় আবেগে এ আয়োজন শ্রীপুর এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
ভক্তবৃন্দ জানান, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ওরস মাহফিল মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। প্রতিবছরের ন্যায় এবারও ১০জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ৪ দিনব্যাপী উরস মাহফিল অনুষ্ঠিত হবে।  শ্রীপুরবাসীর পক্ষ থেকে এই ত্যাগ ও ভালোবাসার নিদর্শন হিসেবে গরু প্রেরণ করা হচ্ছে।
স্থানীয়দের মতে, এ ধরনের ধর্মীয় ও মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ