• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর-৩ আসনে ধানের শীষের গণসংযোগে কৃষকদল ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ঢাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন গ্রেপ্তার কালিয়াকৈরে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার বিশাল মিছিল অনুষ্ঠিত শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন  ভালুকায় ভোট কিনতে টাকা বিতরণ, বিএনপির সাবেক সম্পাদকসহ ছয়জনের ১৫ দিনের কারাদণ্ড মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিন-শাহ রিয়াজুল হান্নান  আমরা তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়বো-খায়রুল হাসান শ্রীপুরে কৃষকের গোয়ালঘর থেকে পাঁচ গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের চেষ্টায় বেকারির আগুন নিয়ন্ত্রণে

কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন 

রিপোটারের নাম / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ মনির হোসেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সমর্থনের কথা জানান।

এনপিপি প্রার্থীকে তাদের দল থেকে নির্বাচন পরিচালনার জন্য কোন প্রকার সহযোগিতা পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। সেইসাথে তিনি তার নির্বাচনী প্রচারণার মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এ সমর্থনের কথা জানিয়েছেন।

এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কারো প্ররোচনায় নয় তিনি তার সজ্ঞানে ও সইচ্ছায় এ সমর্থন জানিয়েছেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত একটি বৃহৎ রাজনৈতিক দল এবং স্বাধীনতার সপক্ষের দল। দেশের এই ক্রান্তিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশকে বাঁচাতে হলে স্বাধীনতার পক্ষের দল বিএনপিকে ভোট দেওয়া অত্যন্ত জরুরি। তাই এনপিপির প্রার্থী মো. মনির হোসেন আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কাপাসিয়াবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, নির্বাচন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মতিউর রহমান, হাবিবুর রহমান প্রিন্স, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, শ্রমিক দল নেতা জামাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ