• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
গফরগাঁওয়ে লাইসেন্স ও অনিয়মে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভার সড়কের মোড়ে মোড়ে ময়লার ভাগাড় ,জনদুর্ভোগ চরমে মাওনা চৌরাস্তায় অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরের মৃতপ্রায় চৌক্কার খাল ফিরবে আগের রূপে-মন্ত্রীর আশ্বাস নগর উন্নয়নে নতুন দিগন্ত কালীগঞ্জ পৌরসভায় চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীপুরে পুলিশ উপর হামলা করে আসামী ছিনতাইয়ের চেষ্টা, ৬পুলিশ সদস্য আহত শ্রীপুরে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা না দিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ শ্রীপুরে কৃষক দলের নেতার নেতৃত্বে ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়াকৈরে  ইয়াবা সহ নারী গ্রেপ্তার

কালিয়াকৈরে  ইয়াবা সহ নারী গ্রেপ্তার

রিপোটারের নাম / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইয়াবা বিক্রির সময় আরজিদা বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনগণ। শনিবার বিকেলে উপজেলার চন্দ্রা ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে একটি ভাতের হোটেল থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক আরজিদা বেগম রাজশাহী জেলার বোয়ালিয়া থানার হেতম কান্দি গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বুলু মিয়া। বর্তমানে তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। শনিবার বিকেলে ইয়াবা বিক্রির সময় স্থানীয় জনগণ তাকে আটক করে এবং বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে আসে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো: জামিল হোসেন জানান, স্থানীয় জনগণ ইয়াবাসহ এক নারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ