শ্রীপুরে কৃষক দলের নেতার নেতৃত্বে ইয়াবাসহ মাদক কারবারি আটক
রিপোটারের নাম
/ ১২
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
রবিবার, ১ মার্চ, ২০২৬
এই সংবাদটি শেয়ার করুনঃ
আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১৯৫ পিস ইয়াবাসহ সালাম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার ইন্দ্রপুর এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সালাম জয়দেবপুর সদর উপজেলার পিরুজালী এলাকার মৃত নুরু মিয়ার ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন সাদ্দাম। তিনি জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শ্রীপুর সাফারি পার্কের সামনে ইন্দ্রপুর চৌরাস্তায় স্থানীয়দের সহায়তায় সালাম নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।