এ সময় তাদের কাছ থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
সেলিম আহমেদের দাবি, তিনি পুলিশকে খবর দিলে তিনজন এসআই ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিয়ে যান। তবে পরদিন ওই দুই মাদক কারবারিকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায় বলে অভিযোগ করেন তিনি।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মতিউর রহমান বলেন, আমাকে ফোনে জানানো হয়েছে মাদক সহ এক জনকে আটক করে রেখেছে স্থানীয় জনতা।আমি ঘটনা স্থলে গিয়ে কাওকে পাইনি পরিত্যক্ত অবস্থায় ৩৪ পিস ইয়াবা পেয়েছি। উদ্ধারকৃত আলামত থানায় এনে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনাস্থল থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হলেও আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।
অন্যদিকে গাজীপুর জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন বলেন, মাদকসহ কাউকে আটক করে পুলিশে দিলে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া