• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩ শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ সরকারি চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ

গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩

রিপোটারের নাম / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের জয়দেবপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি প্রতিষ্ঠানে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার ধলীপাড়া এলাকার বাসিন্দা জালাল উদ্দিন (৫১) পূর্ব নয়নপুর পেপসি গেইট এলাকায় অবস্থিত এম.আর কর্পোরেশন (ন্যাসলে বাংলাদেশ লিমিটেড) প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিল এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ সকাল সাড়ে ৬টার দিকে প্রধান আসামি নজরুল ইসলাম ও সাইফুল ইসলামসহ কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিষ্ঠানের সামনে এসে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় জালাল উদ্দিন বাধা দিলে নজরুল ইসলাম প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে শ্রমিক সরবরাহের কাজ দেওয়ার দাবি করেন। অন্যথায় প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা জালাল উদ্দিনকে মারধর করে এবং চাপাতি দিয়ে কোপ দেয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি মাথা ও হাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে এগিয়ে এলে শ্রমিক সাগর হোসেন (২৬) ও আব্দুল জলিল (২৯)সহ আরও কয়েকজনকেও মারধর করা হয়। হামলার সময় কয়েকজন নারী শ্রমিকের সঙ্গে টানাহেঁচড়া ও শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চাঁদা না দিলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত জালাল উদ্দিন, সাগর হোসেন ও আব্দুল জলিলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি নজরুল ইসলামসহ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরদিকে নজরুল ইসলামও একটি অভিযোগ দায়ের করেছেন, যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ