• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩ শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ সরকারি চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

রিপোটারের নাম / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ২৪ রমজান বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার খানাপিনা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখা।

ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা শাখার আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে , সেক্রেটারি ডাক্তার জসিম উদ্দিন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, গাজীপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ,উপজেলা নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, এনসিপির জেলা যুগ্ন আহবায়ক আবু রায়হান মিসবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, এবি পার্টির উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমেদ জুয়েল সহ আরো অনেকে।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, ইনসাফ ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ