• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঈদযাত্রা নির্বিঘ্নে মানবিক উদ্যোগ কালীগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের পাশে রোভার স্কাউট প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা – প্রতিমন্ত্রী টুকু ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তৎপর যুবদল নেতা আবু তাহের প্রধান গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী, শ্রীপুরে ঈদ উপহার বিতরণ শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে মোবারক হোসেন শ্যামলের ঈদুল ফিতরের শুভেচ্ছা  শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে তালাবদ্ধ দোকান ভেঙে জুতা লুটের অভিযোগ ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি নেতা নছ মিয়া প্রধান’র শুভেচ্ছা শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান

গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী, শ্রীপুরে ঈদ উপহার বিতরণ

রিপোটারের নাম / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর):জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রীপুর উপজেলা শাখা।

বুধবার (১৮ মার্চ ) সকালে শ্রীপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১১টি শহীদ পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলামে সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারির আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি এস এম রাজী বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফজাল হোসেন খান,শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবুল হোসাইন ,জুলাই যুদ্ধা ছাত্র নেতা হাসান হাবিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শহীদরা জাতির গর্ব ও অহংকার। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, এটি একটি নৈতিক কর্তব্যও।

তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের উচিত এসব শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবে এগিয়ে আসা।

এসময় শহীদ পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহমর্মিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ