
গাজীপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি গাজীপুরবাসীর সার্বিক মঙ্গল, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি দেশবাসীসহ গাজীপুর জেলার সকল কৃষক ও শ্রীপুর পৌরসভার সর্বস্তরের জনগণকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।