• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের দাফন সম্পন্ন, মৃতের সংখ্যা বেড়ে ২ শ্রীপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের মৃত্যু ভালুকায় অগ্নিকাণ্ডে চারটি রুম পুড়ে ছাই শ্রীপুরে ব্যবসায়ী অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার,আটক- ২ শ্রীপুরে উদ্ধার মদের বোতল নিয়ে রহস্য, ৪২ না ২৫ সংখ্যা নিয়ে ধোঁয়াশা তেলিহাটি ৭নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা, প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন শরিফুল ইসলাম সুখ-সমৃদ্ধির বার্তা নিয়ে ইউপি সদস্য শামীম আহমেদের ঈদ শুভেচ্ছা কালীগঞ্জে ৩শ দরিদ্র ও দুস্থ মানুষ পেলো কেকেএসের ঈদ উপহার পবিত্র ঈদুল ফিতরে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদের শুভেচ্ছা

শ্রীপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

রিপোটারের নাম / ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

শ্রীপুর (গাজীপুর):গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ ) বিকাল আনুমানিক সাড়ে তিন টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোঃ তুহিন মিয়া (৩০)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ইমামবাড়ী এলাকার বাসিন্দা মোঃ মমতাজ উদ্দিনের ছেলে । সে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন মিয়া তার ভাড়া নেওয়া টিনসেড ঘরের ভেতরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসে।
পরে থানা পুলিশ কে খবর দিলে ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমদ বলেন, মরদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই তিনি এ আত্মহত্যার পথ বেছে নেন। এবিষয়ে  প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে । ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ