• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত কালীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রড বুঝাই ট্রাক ভালুকা থেকে উদ্ধার

রিপোটারের নাম / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকা থেকে ছিনতাই হওয়া রড বোঝাই ট্রাক বৃহষ্পতিবার ৩০ জানুয়ারী সকালে ভালুকা উপজেলার বাওয়ার মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ ।
ট্রাকটি চট্রগ্রামের মিরসরাই থেকে ১৫ মেট্রিকটন রড নিয়ে শেরপুরের নবীনগরে যাচ্ছিলো ।ঘটনার সময় ছিনতাইকারীর দায়ের কোপে ট্রাকচালক জুয়েল ৩১ ও তার সহকারী আলম ১৮ আহত হয়েছেন।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার ২৯ জানুয়ারী বিকেলে চট্রগ্রামের মিরসরাই থেকে ১৫ মেট্রিকটন রড নিয়ে শেরপুরের নবীনগরের ফারুক এন্টারপ্রাইজে যাচ্ছিলো একটি ট্রাক ঢাকা মেট্রো ট-২০-৮২৫৬। পরে রাত চারটার দিকে ট্রাকটি ত্রিশালের চেলেরঘাট এলাকা পৌঁছলে একদল ছিনতাইকারী অপর একটি ট্রক নিয়ে রড বোঝাই ট্রাকটির গতিরোধ করে। ওই সময় ট্রাকের চালক জুয়েল ও হেল্পার আলমকে কুপিয়ে আহত করে। পরে তারা হেল্পার আলমসহ ট্রাকটি ছিনিয়ে নিয়ে ভালুকার বাওয়ার এলাকায় চলে এসে এবং রডগুলো ছিনতাইকারীদের ট্রাকে স্থানান্তর করতে থাকে। এদিকে রাত ভোর হয়ে আশপাশের মসজিদে আজান শুরু হওয়ায় ছিনতাইকারীরা কিছু রডসহ ছিনতাইকৃত ট্রাকটি ফেলে তাদের ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। আহত ট্রাকচালক জুয়েল জামালপুর সদরের তামিল গ্রামের সুজা মিয়ার ছেলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. শামছুল হুদা খান জানান, ত্রিশাল থেকে ছিনতাইকৃত রডভর্তি ট্রাকটি ভালুকা থেকে উদ্ধার করে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ