• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক শ্রীপুরে শ্রমিক অসন্তোষে ফের উত্তেজনা নিহত শ্রমিক লিজার মিলাদে পুলিশের গুলির অভিযোগ, আহত ১২ পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

কালীগঞ্জে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত হকারের

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া রেলগেট এলাকায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পেশায় হকার ছিলেন বলে ধারণা করছে পুলিশ। রোববার (১৭ মে) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, ট্রেন আসার সময় ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুমুল ইসলাম জানান, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তুমলিয়া রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়।
এদিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দীন বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তার নাম জব্বার হতে পারে। তিনি হকারি করতেন এবং তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর বা বাজিতপুর এলাকায় হতে পারে।
তিনি আরও জানান, মরদেহ শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা