• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে শুরু সপ্তাহব্যাপী পৌরকর মেলা শ্রীপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ পাটের মোড়ক ব্যবহার না করায় কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ-এমদাদুল হক- এস এম জহিরুল ইসলাম  কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল স্মৃতি পদক পেলেন সাহিত্যিক লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক যুগের জলাবদ্ধতা নিরসনে শ্রীপুরে ১৯ লাখ টাকার রাস্তা-ড্রেন প্রকল্প উদ্বোধন নয় বছর ধরে শয্যাশায়ী মুন্নি, হাতের টিউমার অপারেশনে প্রয়োজন ২ লাখ টাকা শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা কালিয়াকৈরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

ঈদের শুভেচ্ছার পাশাপাশি পরিচ্ছন্ন শহর গড়ার আহ্বান মেয়র প্রার্থী বিল্লাল বেপারীর

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র প্রার্থী বিল্লাল বেপারী। ঈদের শুভেচ্ছার পাশাপাশি তিনি কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় বিল্লাল বেপারী বলেন, “ঈদুল আযহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমার প্রত্যাশা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা।”

তিনি আরও বলেন, “কুরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ না করলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়। তাই সবাইকে সচেতনভাবে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।”

বিল্লাল বেপারী বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, যুবসমাজ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “শুধু ঈদের সময় নয়, সারাবছরই আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। পরিচ্ছন্ন, সুন্দর ও নাগরিকবান্ধব শ্রীপুর গড়ে তোলাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত।”

স্থানীয়দের মতে, ঈদের শুভেচ্ছার পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা নিয়ে বিল্লাল বেপারীর এ বক্তব্য সময়োপযোগী এবং ইতিবাচক বার্তা বহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা